• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
কাল শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে সিজেপির কর্মসূচি আজ, পুলিশ-প্রশাসন কী বলছে? বিজ্ঞপ্তির প্রতিবাদে ‘গরুভোজ’, সোয়া লাখ টাকায় কেনা হলো গরু স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক দারিদ্র্য বিমোচনে ইসলামের নির্দেশনা আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুইয়েন্সার পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ পত্রিকা: 'ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ'

নালার পাশে মিলল এক দিন বয়সী নবজাতক, কান্না শুনে উদ্ধার করেন স্থানীয় লোকজন

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় একটি বাসার পেছনে নালার পাশে পড়ে ছিল এক নবজাতক কন্যাশিশু।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশগঞ্জ বাজারের বস্তাগলি এলাকায় সমীর সুরের বাসার পেছনে নালার পাশে মাটিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। শিশুটির কান্না শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা শিশুটিকে কোলে তুলে নিয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স এক দিন। কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত চলছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সাফায়েতের বরাত দিয়ে হাসপাতালের এক চিকিৎসা সহকারী প্রথম আলোকে বলেন, নবজাতকটিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এ কারণে তাকে জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠান।নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাজিব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা