• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
বিজ্ঞপ্তির প্রতিবাদে ‘গরুভোজ’, সোয়া লাখ টাকায় কেনা হলো গরু স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক দারিদ্র্য বিমোচনে ইসলামের নির্দেশনা আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুইয়েন্সার পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ পত্রিকা: 'ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ' ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬ ফাজিল ও কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ

পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তাঁরা দুজনই বাংলাদেশি। মক্কার একটি মসজিদের ভেতর তাঁরা অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত হলে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করেছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে পাঠানো হয়। শরিয়াহ আইনের অধীন ‘তাআজির’ (বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি) বিধানের আওতায় আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে উভয়ের মৃত্যুদণ্ডের আদেশ দেন। মসজিদের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি যে পরিস্থিতিতে এ অপরাধ সংঘটিত হয়েছে, তার ওপর ভিত্তি করে বিচারক এ কঠোরতম শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেন।এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র মসজিদের নিরাপত্তা রক্ষায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ আইন কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।আদালতের এ রায় পরে উচ্চতর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বহাল রাখলে তা চূড়ান্ত রূপ লাভ করে। এর পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করতে সৌদি আরবের রাজকীয় ডিক্রি বা আদেশ জারি করা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার পদক্ষেপ নেওয়া হয়।এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র মসজিদের নিরাপত্তা রক্ষায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ আইন কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা