• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

পুলিশ পরিচয়ে রিকশার গ্যারেজে চাঁদা দাবি, পরে পুলিশের হাতে ধরা

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার একটি গ্যারেজে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন চার ব্যক্তি। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পুলিশ ডাকেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, ওই চারজনের কেউ পুলিশের সদস্য নন। ভুয়া পরিচয় দিয়েছিলেন। চারজনকেই আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. পারভেজ মুন্সী (৩২), মো. ইমরান হোসেন (৩৮), মো. জুনায়েদ হোসেন কুরবান (২৭) ও মো. আসিফ ইসলাম (৩৩)।মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।যাত্রাবাড়ী থানা-পুলিশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি রিকশার গ্যারেজে গিয়ে ওই চারজন নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে দাবি করেন। এরপর তাঁরা মালিকের কাছে ৩০ হাজার টাকা চান।পুরো বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন যাত্রাবাড়ী থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের পরিচয় যাচাই করে। জানা যায়, তাঁরা কেউই পুলিশ সদস্য নন। পরে রাত সাড়ে সাতটার দিকে তাঁদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা