• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

যশোরে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যশোরের চৌগাছা উপজেলার বাঘারদাড়ি গ্রামে গরুচোর সন্দেহে আজ সোমবার ভোরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে সকাল আটটার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে তিনজন চোর ঢোকেন। তাঁরা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে ইদ্রিস আলী চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া দেন।এ সময় দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে বিক্ষুব্ধ লোকজন তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।মামুনুর রশিদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা