• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ,ব্যানারে আগুন পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা পত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ' যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আরও দুই আসামি কারাগারে

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় মা ও শিশুস্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।কারাগারে পাঠানো দুই আসামি হলেন মিনু (৩৫) ও মিলন (৪৫)। মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।এর আগে এ মামলায় গত রোববার ছয়জন এবং শুক্রবার চারজনকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে মামলাটিতে মোট ১২ জন কারাগারে গেলেন।মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে একদল ব্যক্তি হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢোকেন। তাঁরা সেখানে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে মারধর করে আটকে রাখেন। এরপর গেট ভেঙে খননযন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের আধা পাকা স্থাপনা ভাঙচুর করা হয়। কেন্দ্রের চিকিৎসা, নিবন্ধন, পরীক্ষাগার, আলট্রাসনোগ্রাম ও টিকাদানকেন্দ্রের বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত করা হয়।অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ভাঙচুরে ৪৯ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওষুধ ও চিকিৎসাসামগ্রী, দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও তিনটি স্টিলের আলমারি লুটের অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় রাড্ডা হাসপাতালের নির্বাহী পরিচালক চিকিৎসক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা