• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

আইফোনে নিজেদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করছে অ্যাপল, বিরক্ত ব্যবহারকারীরা

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইফোনের সেটিংস অ্যাপেই নিজেদের বিভিন্ন পণ্য ও সেবার প্রচারণামূলক বিজ্ঞাপন প্রদর্শন করছে অ্যাপল। আইক্লাউড প্লাসের অতিরিক্ত স্টোরেজ কেনা, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভির বিনা মূল্যের ট্রায়াল এবং অ্যাপলকেয়ার প্লাসের বর্ধিত বিক্রয়োত্তর সেবা নেওয়ার জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করা হচ্ছে এসব বিজ্ঞাপনে। ব্যবহারকারীদের অভিযোগ, বিজ্ঞাপনগুলো সরিয়ে ফেলার সুযোগও সব সময় থাকে না। কোনো কোনো ক্ষেত্রে অফারটির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।আইফোন ব্যবহারকারীদের অভিযোগ, কিছু বিজ্ঞাপনে ‘ডিসমিস’ বা বন্ধ করার অপশন থাকলেও সেটি কাজ করে না। ফলে অ্যাপলের প্রচারণামূলক বার্তা বারবার দেখতে হয়। একজন ব্যবহারকারী অ্যাপলের এই প্রচারণার সঙ্গে মাইক্রোসফটের স্টার্ট মেনুতে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তের তুলনা করেছেন। আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘অ্যাপল এসব বন্ধ করলেই ভালো হয়।’ রেডিটেও একই ধরনের অসন্তোষের কথা জানিয়েছেন অনেকে।নতুন আইফোন কেনার পর নির্মাতা প্রতিষ্ঠানের অতিরিক্ত সেবা নেওয়ার জন্য বারবার প্রস্তাব পাওয়াকে কেউ কেউ অপ্রয়োজনীয় প্রচারণা হিসেবেও দেখছেন। শুধু তা–ই নয়, অ্যাপলের প্রচারণামূলক বিজ্ঞাপনী বার্তা সাধারণ অনলাইন বিজ্ঞাপনের মতো বড় বা চোখে পড়ার মতো না হলেও সহজে সরিয়ে ফেলার সুযোগ না থাকায় ব্যবহারকারীদের বিরক্তি বাড়ছে। পাশাপাশি, অ্যাপলের তৈরি প্রিমিয়াম পণ্যের ভেতরে প্রতিষ্ঠানটির সেবার প্রচারণা অনেক ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর মনে হচ্ছে।অ্যাপল সাম্প্রতিক সময়ে নিজেদের পরিচালিত বিভিন্ন সেবা ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে এ ধরনের প্রচারণা বন্ধ হওয়ার সম্ভাবনা আপাতত কম। প্রতিষ্ঠানটির ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থার মতো নতুন নতুন সেবাগুলোতেও ভবিষ্যতে প্রচারণামূলক বার্তা দেখানো হতে পারে।সূত্র: টেকরাডার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা