• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: সারের দাবিতে কুড়িগ্রামে আবার সড়ক অবরোধ কৃষকদের বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন বিশেষ সংবাদ: বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদ: শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল বিশেষ সংবাদ: হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প বিশেষ সংবাদ: চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা বিশেষ সংবাদ: খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো বিশেষ সংবাদ: কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন

গৌরনদীতে ইয়াবা ক্রেতাকে এলাকাবাসীর গণধোলাই

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

ইয়াবা ক্রয় করতে এসে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে।

গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা।

তিনি (মাসুম) খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। কয়েকদিন পুর্বে সে ছুটিতে বাড়িতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা কারবারির কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন পার্শ্ববর্তী ডাসার এলাকার চিহ্নিত ইয়াবা সেবী মাসুম।

পথিমধ্যে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে একদল যুবক তাকে তল্লাশী করে দুইপিচ ইয়াবা পায়।

এসময় উত্তেজিত জনতা তাকে (মাসুম) গণধোলাই দেয়।

একপর্যায়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে নিজের মোটরসাইকেল, মোবাইল, মানিব্যাগ ফেলে মাসুম দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে গণধোলাইয়ের শিকার মাসুমের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা