• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক বিশেষ সংবাদ: 'সংক্ষিপ্ত অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্য কেন করব?': খোলামেলা লুকে বোল্ড চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রীর প্রতিবাদী প্রশ্ন বিশেষ সংবাদ: ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বিশেষ সংবাদ: আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি বিশেষ সংবাদ: জাতীয় নারী কাবাডি দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ি কন্যা সাশ্রতি বিশেষ সংবাদ: এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি বিশেষ সংবাদ: সারের দাবিতে কুড়িগ্রামে আবার সড়ক অবরোধ কৃষকদের বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন

মিরপুর বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য, সেবাগ্রহীতাদের টার্গেট করে আটক ২

নিজস্ব প্রতিবেদক: / ৯১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় দালালচক্রের দুই সদস্যকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে কাফরুল থানাধীন বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন,মিরপুর-১০ সেনপাড়া এলাকার ডলি মিয়ার ছেলে সাজাদ্দুল ইসলাম (৩০) এবং গাজীপুরের মাওনা এলাকার মহারাজ হাওলাদারের ছেলে মোশাররফ (৪০)।আনসার সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে বিভিন্ন সেবা নিতে আসা মানুষের সঙ্গে সন্দেহজনকভাবে কথাবার্তা বলছিলেন কয়েকজন ব্যক্তি। তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাদের ওপর নজরদারি শুরু করা হয়।পরে টহলরত পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজাদ্দুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোশাররফকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।অভিযানে পিসি মো. খোরশেদ আলমের সঙ্গে দায়িত্ব পালন করেন এপিসি মো. আল মিজান, আনসার সদস্য মো. মতিয়ার, মো. আব্দুল হাই, পবিত্র চন্দ্র সিংহ, মানিক মিয়া, রোকনুজ্জামান ও শাহ ইমরান।
দালালদের বিরুদ্ধে কঠোর নজরদারি
বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। এতে সেবাগ্রহীতারা একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে সরকারি সেবা গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়।সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে সেবাগ্রহীতাদের সচেতন করা গেলে দালালদের দৌরাত্ম্য অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।আনসার কর্মকর্তারা জানিয়েছেন, বিআরটিএ কার্যালয়ে দায়িত্ব পালনকালে দালালচক্রের যেকোনো তৎপরতার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা