• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
শাহআলীতে মাদকবিরোধী কর্মসূচি: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বরিশাল থেকে সবধরনের বাস, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ গৌরনদীতে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের জেলা প্রশাসক মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজন আটক, জেলে পাঠানো হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী

পিরোজপর নেছারাবাদ উপজেলার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বিশেষ  প্রতিনিধি: 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নেছারাবাদ উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল অদুদ তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এডহক কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
মো. আব্দুল অদুদ তালুকদার দীর্ঘ শিক্ষকতা জীবনে একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান শিক্ষানুরাগী হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন।
এদিকে, এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করায় বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা