• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাক্ষুসি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০ বাড়ি বিলীন

তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

তৃতীয় জানাজা শেষে রবিবার বাদ যোহর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের দাফন সম্পন্ন করা হয়েছে।

বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার ধানগবেষনা রোডস্থ মুজাহিদ মঞ্জিলের বাসিন্দা সাংবাদিক এম মিরাজ হোসাইনের প্রথম জানাজা রবিবার সকাল নয়টায় ওই এলাকায় অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে সকাল দশটায় মরহুম এম মিরাজ হোসাইনকে বরিশাল প্রেসক্লাবে কার্যালয়ের সামনে এনে তার কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করেছেন সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় সেখানে সহকর্মীদের হৃদয় বিদারক আর্তনাতে পুরো এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে। পরে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মরহুম সাংবাদিকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তীতে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনকে দাফন করা হয়েছে।

বরিশালের সকলের প্রিয় মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুবে পুরো মিডিয়া পাড়া শোকে স্তব্দ হয়ে গেছে। এরপূর্বে শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম মিরাজ হোসাইন (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। অতিসম্প্রতি ব্রেন টিউমার অপারেশনের পর তার নন হজকিং লিম্ফোমা রোগ ধরা পরে। এরপর থেকে তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুর পর শনিবার বেলা তিনটার দিকে ঢাকায় তার নিজ কর্মস্থল দৈনিক বনিক বার্তা কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে লাশবাহী ফিজিং গাড়িতে ওইদিন রাতে তাকে (মিরাজ) বরিশাল নগরীর বাসায় আনা হয়।

বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া এসোসিয়েশনের সিনিয়র সদস্য এবং দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। সূত্রমতে, বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় ঢাকার একটি হত্যা মামলায় উদ্দেশ্য প্রনেদিতভাবে বরিশালের কয়েকজন সাংবাদিকদের সাথে এম মিরাজ হোসাইনকেও ওই মামলায় আসামি করা হয়েছিলো। এরপর থেকেই তিনি (মিরাজ) মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পরেছিলেন। সূত্রে আরো জানা গেছে, মামলা দায়েরের পর বাসায় বৃদ্ধ বাবা, অসুস্থ্য ভাই ও স্ত্রীসহ কলেজ পড়ুয়া একজন এবং স্কুল পড়ুয়া আরেক ছেলের ভবিষ্যত নিয়ে সাংবাদিক এম মিরাজ হোসাইন সবসময় গভীর চিন্তিত ছিলেন। তার (মিরাজ) দ্বিতীয় জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এমনটাই জানিয়েছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ওই একই মামলার আসামি এসএম জাকির হোসেন।

অপরদিকে বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত ও প্রিয়মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় এবং জেলা কমিটিসহ বরিশাল জেলা উত্তর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক, শোকার্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামনা করেছেন।

এম মিরাজ হোসাইন দীর্ঘদিন থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দৈনিক ভোরের কাগজ, দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত থাকাকালীন পেশাদারিত্বেও সাথে তার দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা