• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
বরিশাল সাংবাদিক ফোরামের কমিটি গঠণ সুমন চৌধুরী, সভাপতি-সাঈদ পান্থ সম্পাদক সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না,নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান রোকেয়া বেগম এমপির শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গণতন্ত্র, জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব-১১অভিযানেএক লক্ষ চুরানব্বই হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার এবং কুমিল্লা হতে ১৮ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি, বিচারপতি মীর হাসমত আলীর হাত থেকে সম্মাননা পেলেন সুমন খান

নিজস্ব প্রতিবেদক: / ৩২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাংলা ভাষা, সাহিত্য ও গবেষণায় অনন্য অবদানের জন্য স্মরণীয় ব্যক্তিত্ব জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বাংলা একাডেমিতে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৩টায় শাহবাগে অবস্থিত বাংলা একাডেমির ড. মো. এনামুল হক ভবনের (আল মাহমুদ লেখক কর্নার) মিলনায়তনে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুমন খান-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানের উদ্বোধন করেন আহমেদ রনি জনাব সাব্বির‍্য্যান, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ। প্রধান আলোচক ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল; মো. শাকাওয়াত হোসাইন শুভ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যারেজ সলিউশন বিডি; এস. এম. মোর্তুজা আলম (বুলবুল), ম্যানেজিং পার্টনার ও সিইও, স্মার্ট লিভিং প্রপার্টিজ; অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; মো. জামাল চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ফিমেল একাডেমি (বিএফএ); এবং শিক্ষক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবিনাশ চন্দ্র মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ও জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. হামিদা খানম। সার্বিক সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন।আলোচনা সভায় বক্তারা বলেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ শুধু একজন ভাষাবিজ্ঞানী নন, তিনি ছিলেন বাঙালির জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ ও গবেষণাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, গবেষক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সকালের সময় ও গ্রিন টিভি-এর ক্রাইম রিপোর্টার খাইরুল ইসলাম আলম।আয়োজকদের মতে, ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র আদর্শভিত্তিক গবেষণা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা