• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
শাহআলীতে মাদকবিরোধী কর্মসূচি: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বরিশাল থেকে সবধরনের বাস, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ গৌরনদীতে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের জেলা প্রশাসক মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজন আটক, জেলে পাঠানো হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন এখন রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে আলোচনা ও সমালোচনা দেখা যায়। সে সময় সংবিধান সংশোধন কিংবা রাষ্ট্রপতির পদ নিয়ে নানা আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো সাংবিধানিক পরিবর্তন হয়নি।
সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ আরও কয়েকজনের নামও বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা