• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
বরিশাল সাংবাদিক ফোরামের কমিটি গঠণ সুমন চৌধুরী, সভাপতি-সাঈদ পান্থ সম্পাদক সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না,নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান রোকেয়া বেগম এমপির শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গণতন্ত্র, জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব-১১অভিযানেএক লক্ষ চুরানব্বই হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার এবং কুমিল্লা হতে ১৮ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

গৌরনদীতে সাবেক কাউন্সিলর লিটন বেপারীকে পিটিয়ে গুরুতর জখম

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাহাদ সুমন,
বরিশাল ব্যুরো :

বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে কৌশলে তুলে নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

শুক্রবার দিবাগত রাতে হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পৌর এলাকার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা লিটন বেপারী জানিয়েছেন, সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকানে বসা ছিলেন। এসময় যুবদল ও ছাত্রদলের ১০/১৫ জন ব্যক্তি এসে কৌশলে তাকে দোকান থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে ফেলে রেখে যায়।

সাবেক কাউন্সিলর লিটন বেপারীর আরও জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে রয়েছি এই বলেই হামলাকারীরা আমাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে।

তবে হামলার সাথে ছাত্র কিংবা যুবদলের কেউ জড়িত নেই জানিয়ে গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল গোমস্তা জানিয়েছেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তা আমাদের জানা নেই। ব্যক্তিগত কোন কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলেও তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা