• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজন আটক, জেলে পাঠানো হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

ফেক আইডি তদন্তে তথ্য চাইতে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কথিত ফেক আইডির কার্যক্রম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এক সাংবাদিক হুমকি ও অশালীন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সারজিদ আহমেদ অপু, দৈনিক মুখপাত্র-এর বিশেষ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর কোর কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক। অভিযোগে তিনি জানান, গত ১১ জুলাই একটি ফেক আইডি-সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, নোয়াখালীর সাংবাদিক আজিম মিয়াকে দীর্ঘদিন ধরে দুটি কথিত ফেসবুক ফেক আইডির মাধ্যমে লক্ষ্য করে আপত্তিকর পোস্ট, এআই-নির্ভর কনটেন্ট ও ভিডিও প্রচার করা হচ্ছে। এ বিষয়ে পূর্বে সংশ্লিষ্ট থানাসহ ডিবি সাইবার ইউনিটে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, তদন্তের স্বার্থে বক্তব্য জানতে ফোন করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও অপর প্রান্ত থেকে অশালীন ভাষায় কথা বলা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। অভিযোগকারী আরও দাবি করেন, ফোনালাপের সময় সাংবাদিকতা পেশা ও সাংবাদিক সংগঠন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় এবং রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়।

এছাড়া ফোনালাপ শেষ হওয়ার পর বিভিন্ন অচেনা মোবাইল নম্বর থেকে একাধিকবার কল করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

এ বিষয়ে অভিযুক্ত মো. জহিরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা