• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
বরিশাল সাংবাদিক ফোরামের কমিটি গঠণ সুমন চৌধুরী, সভাপতি-সাঈদ পান্থ সম্পাদক সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না,নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান রোকেয়া বেগম এমপির শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গণতন্ত্র, জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব-১১অভিযানেএক লক্ষ চুরানব্বই হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার এবং কুমিল্লা হতে ১৮ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

মিরপুর বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ জনের জেল, ৩ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: / ৩১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দালাল চক্রের ২ সদস্যকে কারাদণ্ড এবং আরও ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ২ জনকে প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,মো.মোজাফফার হোসেন (৫০), পিতা: আব্দুল মোতালিব।মাহমুদ হাসান (৫৮), পিতা: মো. হায়দার আলী।বিআরটিএ সূত্র জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে আসা সাধারণ সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন। অনেক ক্ষেত্রে কাগজপত্র ও টাকা নিয়ে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক ও দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দ্রুত সেবা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালিত হবে।বিআরটিএ কর্তৃপক্ষ সাধারণ সেবাগ্রহীতাদের দালালের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করে সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা