• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
শাহআলীতে মাদকবিরোধী কর্মসূচি: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বরিশাল থেকে সবধরনের বাস, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ গৌরনদীতে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের জেলা প্রশাসক মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজন আটক, জেলে পাঠানো হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী

বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো::

বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের লুডু খেলার সাথী শান্ত, শুভ ও রাকিব বলেন, বিকেলে তারা চারজন মিলে একসাথে বাড়ির সামনে একটি ঘরের ভেতর লুডু খেলছিলেন। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রতিবেশী সাইদুল মাতাব্বর। খেলার একপর্যায়ে চাল দেওয়া নিয়ে শাকিলের সঙ্গে সাইদুলের কথা কাটাকাটি হয়। এর জেরে সাইদুল আচমকা একটি হাতুড়ি দিয়ে শাকিল পন্ডিতের মাথায় সজোরে আঘাত করে। হাতুড়ির আঘাতে রক্তাক্ত জখম হয়ে শাকিল তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় খেলার সাথীরা তাকে উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক সাইদুলকে আটক করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়িটি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা