• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
বরিশাল সাংবাদিক ফোরামের কমিটি গঠণ সুমন চৌধুরী, সভাপতি-সাঈদ পান্থ সম্পাদক সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না,নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান রোকেয়া বেগম এমপির শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গণতন্ত্র, জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব-১১অভিযানেএক লক্ষ চুরানব্বই হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার এবং কুমিল্লা হতে ১৮ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

গৌরনদীতে শিক্ষার্থীদের জন্য পরামর্শ ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা, চিকিৎসা, চাকরি বিষয়ক পরামর্শ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তুলাতলা বাজারে ব্যতিক্রমধর্মী এ কেন্দ্র স্থাপন করেছেন বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা।

সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) নেতা এবং পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার ও সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার বলেন, মাদক এবং সামাজিক অবক্ষয়জনিত নানান অপরাধ সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করায় অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়া থেকে মনোযোগ হারিয়ে ফেলেছে। সমাজে বিরাজমান এসব অপরাধে অভিভাবকরা অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে অপেক্ষাকৃত কম বয়সেই তাদের ছেলেদের লেখাপড়া বাদ দিয়ে শ্রমিক ভিসায় বিদেশে পাঠিয়ে কিংবা দেশের কোনো শ্রমিকের কাজে যোগদান করানো এবং মেয়েদের দ্রুত বিয়ের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন।

তিনি আরও বলেন, পাশাপাশি অনেক ছাত্র-ছাত্রীরা কোন গ্রুপ বা বিষয় নিয়ে পড়াশোনা করবে কিংবা কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করবে তা নিয়ে অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগছে। ঠিক একইভাবে সঠিক পরামর্শের অভাবে অনেক ছাত্র-ছাত্রী সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতি যথাযথ ভাবে নিতে পারছেন না। এমনকি নিজের প্রতিভা খাটিয়ে কোনো বিষয়ে উদ্যোক্তা হতে পারছে না।

যেকারণে এসব বিষয়ে পরামর্শ সহায়তা দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদলের তত্ত্বাবধানে এ পরামর্শ সহায়তা কেন্দ্র পরিচালিত হবে। এতে গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমীন মোল্লা ও ছাত্রদল নেতা ডা. এইচএম রাহাত কেন্দ্র পরিচালনায় সহায়ক হিসেবে থাকবেন।

তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের কেউ কেউ উঠতি বয়সে নানান কারণে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগে। আবার অনেক অভাবী পরিবারের ভীষণ মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণে ব্যর্থ হয়। এসব ছাত্র-ছাত্রীদের লেখাপড়া চালিয়ে যেতে নানানভাবে সহায়তা দিয়ে পাশে থাকবে এ কেন্দ্র। কেন্দ্রটি কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও প্রবাসীসহ বিভিন্ন অভিজ্ঞ পেশাজীবীদের পরামর্শ ও সহায়তা দ্বারা পরিচালিত হবে। এই কেন্দ্র থেকে ছাত্র-ছাত্রীরা তাদের কাঙ্খিত পরামর্শ সহায়তা পাবে বলেও তিনি উল্লেখ করেন।

কেন্দ্র স্থাপন অনুষ্ঠানে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য মো. মজিবর ফকির ও সৈয়দ আবুল কালাম আজাদসহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন মোল্লা, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম শোভন, রাজীব খান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর ইসলাম তানিম সহ অন্যান্য ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা