• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
মিরপুরে ছিনতাইয়ের পর ধাওয়া, ট্রাফিক পুলিশের হাতে ধরা মোবাইল ছিনতাইকারী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল

কীর্তনখোলা নদীতে নৌ-তরী ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধণ

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :

বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো, কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার নৌ-তরীতে চড়ে এর শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘সরকার পর্যটনকে জনপ্রিয় করতে, ‘একটি গ্রাম একটি পণ্য ‘এর আদলে, ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তুলতে চায়।

এ লক্ষ্যে বরিশাল ঝালকাঠির মৃৎশিল্প ও পাটি শিল্পকে ঘিরে পরিকল্পনা ইতোমধ্যে এডিবিতে দেয়া হয়েছে।

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান, বরিশাল ও ভোলার নদ-নদী ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনায় বেসরকারি উদ্যোগে তৈরী, পর্যটন বোট ‘কুইন অব উলানিয়া ‘একটি অসাধারণ উদ্যোগ।

আশা করছি অন্যান্য সবাই এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন।

অনুষ্ঠানে ‘কুইন অব উলানিয়া’ পর্যটন বোটের স্বত্বাধিকারী, সৈয়দ রাজিউর রহমান চৌধুরী, বলেন, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে এই ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়েছে।

পরে সংস্কার করে ২০২৬ সালের ১৪ এপ্রিল চলাচলের উপযোগী করা হয়।

এখানে সবকিছুই ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা এই বোটটি শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যটনের জন্যই ব্যবহার করবে না, চিকিৎসা ক্যাম্প ,আই ক্যাম্প কিডনি ক্যাম্পসহ দুর্গম চরে, স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, সরকার এই নৌ-তরীর বিশেষ সুবিধা ব্যবহার করে, শিশুদের শিক্ষামূলক নানা কার্যক্রম পরিচালনা করতে পারে।

পরে কুইন অব উলানিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গদের নিয়ে কীর্তনখোলা নদীতে ভ্রমন শেষে আবার বরিশাল নদীবন্দরে ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা