• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
মিরপুরে ছিনতাইয়ের পর ধাওয়া, ট্রাফিক পুলিশের হাতে ধরা মোবাইল ছিনতাইকারী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল

স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ। তিনি এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন,দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন, নিবেদিতপ্রাণ ,জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। তিনি ছিলেন আমার প্রয়াত পিতা সৈয়দ শহীদুল হক জামালের অত্যন্ত স্নেহধন্য। স্বরূপকাঠীর উন্নয়নে তিনি আমার বাবার সারথী ছিলেন।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান স্বরূপকাঠীবাসীর
হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা