• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
ইকরামুল শিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন… (পর্ব ১) দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয়: সিএমপি কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা তুঙ্গে বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পড়লো ব্রীজের পাটাতন দালালমুক্ত বিআরটিএ গড়তে কঠোর অভিযান, মিরপুরে ৫ জনের জেল বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্ত দাবি

নানা বাড়িতে বেড়াতে এসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ডুবে প্রাণ গেছে এক মাদ্রাসা ছাত্রের।

পানিতে ডুবে মৃত্যুবরণ করা আব্দুর রহমান (১৩) বরিশালের কাশিপুর এলাকার মাছুম এবং আসমা দম্পতির ছেলে। তারা ঢাকায় বসবাস করেন। শনিবার সন্ধ‌্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে মেহেন্দিগঞ্জ দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নানা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান।

এরপর পরিবারকে না জানিয়ে পাশেই গজারিয়া নদীতে গোসল করতে নামে সে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় মুহুর্তেই সে তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

অবশেষে শনিবার সন্ধ‌্যার দিকে ডুবুরি দলের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এনামুল হোসেন বলেছেন, মৃত্যু মাদ্রাসা শিক্ষার্থী পরিবারের সঙ্গে শনিবার সকালে নানা বাড়ি আসে।

কাউকে কিছু না জানিয়েই নদীতে গোসল করতে যায় সে। পরিবার অনেক খোঁজাখুজির পর নদীর পাড়ে তার জুতো দেখতে পায়। সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যায় আব্দুর রহমান। পরে বরিশালে ফায়ার সার্ভিসকে ফোন করলে ডুবুরি দল এসে সন্ধ‌্যায় তার মরদেহ উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা