• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
মিরপুরে ছিনতাইয়ের পর ধাওয়া, ট্রাফিক পুলিশের হাতে ধরা মোবাইল ছিনতাইকারী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল

ছয় দফা দাবি, কর্মবিরতিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক:

‎স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ছয়দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

রবিবার দুপুর থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করছেন।

তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নতুন পে-স্কেলের সাথে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নিত করতে হবে।

পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ, বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করাসহ তারা ছয় দফা দাবি করেছেন।

এ দাবি দ্রুত সময়ে মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে মেডিক্যাল কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে হাসপাতালের মূল ফটকের সামনে মানববন্ধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা