• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
ইকরামুল শিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন… (পর্ব ১) দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয়: সিএমপি কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা তুঙ্গে বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পড়লো ব্রীজের পাটাতন দালালমুক্ত বিআরটিএ গড়তে কঠোর অভিযান, মিরপুরে ৫ জনের জেল বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্ত দাবি

ওসি হাবিবুর রহমানের অভিযানে ধরা পড়ল কুখ্যাত আলামিন, স্বস্তি ফিরল এলাকায়

নিজস্ব প্রতিবেদক: / ১৪২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

রাজধানীর উত্তরখান এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত আসামি মো. আলামিন (২৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আনন্দ প্রকাশ করতে স্থানীয়রা মিষ্টি বিতরণ করে উত্তরখান থানা পুলিশকে ধন্যবাদ জানান।পুলিশ সূত্রে জানা যায়, উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় গত ৫ জুন রাতে মুন্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে হত্যা, মাদক, নারী নির্যাতনসহ একাধিক মামলার আসামি আলামিনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আলামিন উত্তরখান থানাধীন মুন্ডা এলাকার বাসিন্দা। তার পিতা মোহাম্মদ আলী এবং মাতা রাজিয়া খাতুন। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।অনুসন্ধানে থানা রেকর্ড ও মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, আলামিনের বিরুদ্ধে উত্তরখান থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা, হত্যাচেষ্টা, মারাত্মক জখম, দাঙ্গা, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং হত্যা মামলা।থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। ২০২৩ ও ২০২৫ সালে মারাত্মক জখম, দাঙ্গা ও হত্যাচেষ্টার পৃথক মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এছাড়া ২০২৪ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি তিনি।
সর্বশেষ গত ২ জুন ২০২৬ তারিখে দাঙ্গা, দেশীয় অস্ত্র দিয়ে আঘাত এবং হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের সূত্র ধরেই পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয় এবং তাকে গ্রেফতার করা সম্ভব হয়।স্থানীয় বাসিন্দারা জানান,আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার বিরুদ্ধে কথা বলার সাহস অনেকেই পেতেন না। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও সে প্রকাশ্যে চলাফেরা করত এবং স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করত। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।মুন্ডা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, পুলিশের এই অভিযানে আমরা খুশি। দীর্ঘদিন পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।এ বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। উত্তরখান এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেসব ব্যক্তি সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আলামিনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আলামিনকে সংশ্লিষ্ট মামলাগুলোর ওয়ারেন্ট মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে উত্তরখান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।স্থানীয়দের প্রত্যাশা, কুখ্যাত এই আসামির গ্রেফতারের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা