• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আটক বরিশালে ছয়লেন মহাসড়কের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন মায়ের জানাজা-দাফনে আসতে না পারার অন্তহীন যন্ত্রনা আমৃত্যু বয়ে বেড়াবেন সাংবাদিক সেলিম হাসান কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাংবাদিকদের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন গৃহকর্মীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে উঠে এলো ২২ বছরের ঘটনা গৌরনদীতে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

ঈদুল আযহা উপলক্ষে স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেনের শুভেচ্ছা

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ স্বরূপকাঠি উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকল বিভেদ ভুলে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অনন্য উপলক্ষ।তিনি আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও সমানভাবে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি,দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ মুনির হোসেন। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগেও তার সম্পৃক্ততা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। সাংবাদিক সমাজের ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও অনাবিল আনন্দ—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা