• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আটক বরিশালে ছয়লেন মহাসড়কের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন মায়ের জানাজা-দাফনে আসতে না পারার অন্তহীন যন্ত্রনা আমৃত্যু বয়ে বেড়াবেন সাংবাদিক সেলিম হাসান কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাংবাদিকদের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন গৃহকর্মীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে উঠে এলো ২২ বছরের ঘটনা গৌরনদীতে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

বরিশালে মহাসড়কে পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

রাহাদ সুমন / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর নামক এলাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে,বেপরোয়াগতির পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনটি ভাঙচুর করেছে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।
অপরদিকে দূর্ঘটনার কারনে প্রায় দেড় ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেল যোগে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে যানজটের কারনে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হয়। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। যানযট নিরসনের চেস্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা