• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আটক বরিশালে ছয়লেন মহাসড়কের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন মায়ের জানাজা-দাফনে আসতে না পারার অন্তহীন যন্ত্রনা আমৃত্যু বয়ে বেড়াবেন সাংবাদিক সেলিম হাসান কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাংবাদিকদের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন গৃহকর্মীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে উঠে এলো ২২ বছরের ঘটনা গৌরনদীতে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তি দাবিতে পোস্টার

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক

ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। গত দুই দিন ধরে জেলা শহরের বিভিন্ন সড়ক, আদালত প্রাঙ্গণ, বাজার এলাকা ও জনসমাগমস্থলে এসব পোস্টার মানুষের নজরে আসছে।

স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি জেলা শহরের পাশাপাশি নলছিটি উপজেলা সদর, প্রেস ক্লাব সংলগ্ন এলাকা এবং কাঁঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে আমির হোসেন আমুর ছবি ব্যবহার করে ‘নিঃশর্ত মুক্তি চাই’ লেখা রয়েছে। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়ও উল্লেখ করা হয়েছে।

কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে গোপনে পোস্টারগুলো সাঁটানো হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন প্রকাশ্যে পোস্টার লাগানোর দায় স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা