• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আটক বরিশালে ছয়লেন মহাসড়কের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন মায়ের জানাজা-দাফনে আসতে না পারার অন্তহীন যন্ত্রনা আমৃত্যু বয়ে বেড়াবেন সাংবাদিক সেলিম হাসান কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাংবাদিকদের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন গৃহকর্মীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে উঠে এলো ২২ বছরের ঘটনা গৌরনদীতে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

বানারীপাড়ায় গাঁজাসহ আটক দুই যুবককে মোবাইল কোর্টে সাজা

রাহাদ সুমন / ৪৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় গাঁজাসহ আটক ইসরাফিল (২০) ও রিফাত সরদার(২৩) নামের দুই যুবককে পুলিশ আটক করার পরে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে ইসরাফিলকে তিন মাস জেল ও ২০০ টাকা জরিমানা এবং রিফাত সরদারকে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৩ মে) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এসময় আটককৃত রাজশাহীর গােদাগাড়ী থানার কেশবপুর গ্রামের মুনিরুল ইসলামের ছেলে ইসরাফিলের কাছ থেকে তিন পুড়িয়া ও বানারীপাড়ার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে .মোঃরিফাত সরদারের কাছ থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।পরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান মোবাইল কোর্টে তাদের এ সাজা দেন। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই আসামীকে বুধবার (১৩ মে) সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা