• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
বানারীপাড়ায় ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এনজিও গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎকারী রঞ্জন গ্রেফতার বানারীপাড়ায় ৫ মাদকসেবীকে মোবাইল কোর্টে সাজা টিউশনের টাকায় শুরু ফল বাগান, এখন বছরে আয় ৭ লাখ, বরিশালের যুবক সাকিনের বাগানে ৮০ জাতের আম, বিদেশি ফলেও সফলতা দুর্নীতিমুক্ত মার্কেট গড়বো,… সম্পাদক প্রার্থী জনি বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ও কুশপতুল দাহ বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম বরিশালে ৫ম শ্রেণীর ছাত্রীকে অপহরন করে ৩৮ বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ মানবতার সেবায় আব্বাস আলী ফাউন্ডেশন: ৫০০ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত মার্কেট গড়বো,… সম্পাদক প্রার্থী জনি

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

সুমন খান:

ঢাকার মিরপুর-১ এর ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ,হযরত শাহ্ আলী (রঃ) আড়ৎ কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড,এর আসন্ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। আগামী ২১ মে ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ী ও সদস্যদের মাঝে ব্যাপক আলোচনা-উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।এ নির্বাচনে সম্পাদক পদে “হাতি মার্কা” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সহ-সভাপতি, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোঃ আকরাম,আলী,শিকদার (জনি)। সদস্য নং-০২ হিসেবে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ব্যবসায়ী সমাজের দাবি, দীর্ঘদিন ধরে আড়ৎ কমপ্লেক্সের ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা জনি একজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের প্রতীক। তিনি বি.কম ডিগ্রিধারী এবং সংগঠন পরিচালনায় রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, বাজারের শৃঙ্খলা রক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তার অবদান রয়েছে বলেও জানান অনেকে।নির্বাচনী প্রচারণাকালে আকরাম আলী শিকদার (জনি) বলেন,এই আড়ৎ কমপ্লেক্স ব্যবসায়ীদের প্রাণের জায়গা। এখানে কোনো ধরনের দুর্নীতি, মাদক, চাঁদাবাজি কিংবা অসামাজিক কার্যক্রম চলতে দেওয়া হবে না। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল মার্কেট গড়ে তুলবো।এদিকে বিভিন্ন ব্যবসায়ী ও সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বাজারে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, বিশৃঙ্খলা ও অসাধু চক্রের প্রভাব নিয়ে সদস্যদের মাঝে অসন্তোষ রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই পরিবর্তনের প্রত্যাশা করছেন। তাদের মতে, সৎ ও কর্মঠ নেতৃত্বই পারে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে।
ব্যবসায়ীদের একাংশ জানান,আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি ব্যবসায়ীদের অধিকার নিয়ে কথা বলবেন এবং বাজারকে দুর্নীতি ও মাদকমুক্ত রাখবেন। জনি ভাই সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।
উল্লেখ্য, সম্পাদক প্রার্থী আলহাজ্ব মোঃ আকরাম আলী শিকদার (জনি)-এর নির্বাচনী কার্যালয় হযরত শাহ্ আলী (রঃ) বেল্টনী দেওয়াল প্রকল্প মার্কেট (২য় তলা), দিয়াবাড়ী রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬ এ অবস্থিত।প্রচারে রয়েছেন হযরত শাহ্ আলী (রঃ) আড়ৎ কমপ্লেক্স ব্যবসায়ী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা