• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লস্কর আল-মামুনের দাদি সৈয়দুন্নেছা বেগমের ইন্তেকাল ভূজপুরে প্রবাসীর স্রীকে নিয়ে বৌদ্ধ যুবক উধাও, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার প্রধান আসামি মধু গ্রেপ্তার স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা বরিশালে হামে আরও দুই শিশুর মৃত্যু ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তি দাবিতে পোস্টার মালিকানা বদলিতে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য, নীরব প্রশাসন — অভিযোগ কাউসার আলমের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী গৌরনদীতে জরার্জীন ভবনে এতিম ও দুঃস্থ শিশুদের বসবাস ইউনূস, নূরজাহান, নাহিদ গং শিশুদের ঘাতক ……নতুনধারা

মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

রাহাদ সুমন,বিশেষ প্রতিবেদক:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি।

রবিবার (৩ মে) বেলা সাড়ে ১২ টার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল।

এরআগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পড়েন।

মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোখের পলকেই শিপন ও জুয়েল উত্তাল মেঘনায় তলিয়ে যায়।

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ট্রলার নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশী চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দলের সহায়তা চেয়েছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, নিখোঁজদের উদ্ধার নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও নদীতে তল্লাশী অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা