• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বিশেষ সংবাদ: আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি বিশেষ সংবাদ: জাতীয় নারী কাবাডি দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ি কন্যা সাশ্রতি বিশেষ সংবাদ: এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি বিশেষ সংবাদ: সারের দাবিতে কুড়িগ্রামে আবার সড়ক অবরোধ কৃষকদের বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন বিশেষ সংবাদ: বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদ: শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল

তামিলনাড়ুতে জয়ের পথে থালাপতি বিজয়

Reporter Name / ৩৪৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় রাজনীতির ময়দানে প্রথমবারেই বড় সাফল্যের দ্বারপ্রান্তে। ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে তাঁর নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

শুরু থেকেই সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বিজয়। গণনার এই ধারা অব্যাহত থাকলে রাজনীতিতে তাঁর অভিষেকই হতে পারে এক ঐতিহাসিক ঘটনা।

বিশ্লেষকদের মতে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন ফলাফল নজিরবিহীন।

এদিকে আজ (৪ মে) বিজয়ের কথিত প্রেমিকা ও জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের জন্মদিন। জন্মদিনের সকালেই তিনি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভক্তদের ধারণা, বিজয়ের রাজনৈতিক সাফল্যের জন্যই হয়তো প্রার্থনা করেছেন তৃষা। তাঁর এই উপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে।

অন্যদিকে ভোটের ফল প্রকাশের আগে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিজয় প্রার্থীদের সতর্ক করেছেন। সম্ভাব্য জয়ী প্রার্থীদের নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে, যাতে কোনো ধরনের রাজনৈতিক অন্তর্ঘাত এড়ানো যায়।

সব মিলিয়ে, চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিবিদ—এই রূপান্তরের পথে বিজয় এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা