বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

শৈলকূপায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবি আহত: হাসপাতালে ভর্তি

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

ইসরাইল হাসান আপন
স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার খালফলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালফলিয়া গ্রামের মোঃ আলিম জোয়াদ্দারের বড় ছেলে মোঃ মিল্টন জোয়াদ্দার বাড়ির উঠানে রসুন শুকাতে দেন। এ সময় তার ছোট ভাই সোহেল সেই রসুনের উপর দিয়ে পাওয়ার টিলার চালিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সোহেল ক্ষিপ্ত হয়ে বড় ভাই মিল্টন জোয়াদ্দার ও তার স্ত্রী বিউটি বেগম কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকূপা হাসপাতালে ভর্তি করেন।
আহত মিল্টন জোয়াদ্দার অভিযোগ করে বলেন,
“আমার ভাই সোহেল এর আগেও আমাদের একাধিকবার মারধর করেছে। গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়গুলো মীমাংসা করা হলেও এবার মারধর এতটাই ভয়াবহ ছিল যে, হাতুড়ির আঘাতে আমার স্ত্রীর হাত ভেঙে গেছে। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান,
“খালকুলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo