বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

লালমনিরহাটে সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় ১৬৭ স্বর্ণকাতান শাড়ি জব্দ

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

চয়ন কুমার রায়
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন আওতায়
রামখানা ও অনন্তপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৭ পিস ভারতীয় স্বর্ন কাতান শাড়ী ও প্যান্ট পিছ জব্দ করেছে।

সোমবার (৩০ মার্চ)দুপুর ১২ টায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

রবিবার আনুমানিক সাড়ে ১০টায় রামখানা বিওপি এবং ১১টায় অনন্তপুর বিওপির বিশেষ টহলদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরি উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় পৃথক ০২টি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের সীমান্ত থেকে আসতে দেখে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ১৬৭টি, সিল্ক শাড়ি ৭৬টি এবং প্যান্টের পিছ ০৩ থান জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, সিল্ক শাড়ি ৭৬টি,যার সিজার মুল্য ৭ লাখ ৬০ হাজার এবং প্যান্টের পিছ ০৩ থান, যার সিজার মুল্য ৩৬ হাজার-টাকা সহ সর্বমোট ২৪ লাখ ৬৬ হাজার টাকা। চোরাচালান চক্রের সাথে সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo