বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বরিশালে ব্যবসায়ীকে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি,অভিযুক্ত বানারীপাড়ার ছাত্রদল নেতা আটক

  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

রাহাদ সুমন,
বরিশাল:

পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও তিনটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। সাব্বির বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের মাছ রং গ্রামের বাসিন্দা। তার পিতা তোফাজ্জেল বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মার্কেটের চা দোকানী।
শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বরিশালের বানারীপাড়ায় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী মিরাজ বলেন, ঈদের তৃতীয় দিন তার মোবাইল নম্বরে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির নামের ওই যুবক। হোয়াটসঅ্যাপ একটি পিস্তল এবং গুলির ছবি পাঠিয়ে ভয় দেখায়। চাঁদা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরিবারের পরামর্শে পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ টেলিকমের মালিক মিরাজ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়েছে। সে যেই পিস্তল এবং কার্তুজের ছবি পাঠিয়ে হুমকি দিয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো খেলনা সাদৃশ্য পিস্তল এবং তিনটি কার্তুজ। যা আলামত হিসেবে জব্দ দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo