বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

খুলনার আলোচিত শিশু হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে খুলনা পিবিআই

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

মো: গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা মামলার প্রধান আসামি তোতা মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা ইউনিট।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা তোতা মিয়া খুলনার লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে আসেন। ওই দিন দুপুরে তিনি শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান।
পরবর্তীতে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করা হলে আসামি শিশুটিকে সাচিবুনিয়া সুইচগেট এলাকায় নেওয়ার কথা জানান। পরে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবার লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
পরদিন ভোরে আসামির পাঠানো একটি ভয়েস বার্তার সূত্র ধরে পুলিশ লবণচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শিশুটির ব্যবহৃত জুতা ও একটি রশি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির পিতা শাহ জালাল বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি পিবিআই খুলনা জেলা তদন্তের জন্য গ্রহণ করে।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে ২৬ মার্চ ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তাকে আদালতে হাজির করে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo