বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে মোবাইল কোর্টে দুইজনকে জেল-জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষের অভিযোগে মিলন (৫০) নামের একজনকে এবং গাঁজাসহ আটক হৃদয়কে (২৫) ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে গাঁজা গাছ চাষের দায়ে বানারীপাড়া বন্দর বাজারের চা ও কনফেকশনারি ব্যবসায়ী মোঃ মিলন হোসেনকে আটক করা হয়। এসময় তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়। তাকে আটকে অভিযান পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব। তিনি তাৎক্ষনিক মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত)
পরিচালনা করে মিলনকে তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করেন। একই দিন দুপুরে বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠী ( নেছারাবাদ) উপজেলার কুনিয়ারী

গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয় হাসানকে ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এ মোবাইল কোর্টও পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব।
পরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo