বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

৭০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে তার ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​ঘটনাস্থল থেকেই মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লামাপাড়া এলাকার আব্দুল হক প্রকাশ মাইনুল (৩৪) এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শান্তিপুর এলাকার মোজাম্মেল হোসেন ওরফে সোহেল (২৮)।

​আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও পিকআপ গাড়িটি বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নির্মূলে এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo