শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতুরে চিকিৎসকের ভুল ইনজেকশনে যুবকের মৃত্যু জনগণের সেবা করতে চান খায়রুল আলম সুমন, সাতলা ইউপি চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী বাগেরহাটে বিয়ের বাস খাঁদে; আহত বেশ কয়েকজন ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন আত্মপ্রকাশ করলো টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি) মার্কিন তেল ট্যাংকার জ্বালিয়ে দিয়েছে ইরান মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল

জনগণের সেবা করতে চান খায়রুল আলম সুমন, সাতলা ইউপি চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২ Time View

স্টাফ রিপোর্টার:

বরিশালের উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ রাজনৈতিক নেতা মোঃ খায়রুল আলম সুমন। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি স্থানীয় জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত খায়রুল আলম সুমন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে রাজনীতির পথচলা শুরু করেন এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সঙ্গে যুক্ত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।বর্তমানে তিনি বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর জেলার কার্যকরী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তারুণ্যের দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, গত প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে খায়রুল আলম সুমনসহ অনেক নেতাকর্মী বিভিন্ন ধরনের চাপ, মামলা, হামলা ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তিনি নিজেও একাধিকবার রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন।খায়রুল আলম সুমন বলেন,দীর্ঘদিন ধরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছি। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন সময় এসেছে সাতলা ইউনিয়নের মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য নতুনভাবে কাজ করার।তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে ধারণ করে একটি সুশাসনভিত্তিক সমাজ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন ও দোয়া থাকলে সাতলা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।স্থানীয়দের মতে, তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে খায়রুল আলম সুমনের প্রার্থিতা ইতোমধ্যে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই এলাকায় নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা করছেন, যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সাতলা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত হবে।খায়রুল আলম সুমন সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন,আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচন করতে চাই। সাতলা ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo