বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ Time View

গাজীপুর জেলা প্রতিনিধি: শ্রাবন্তী আক্তার।

গাজীপুর জেলার কুনিয়া বড়বাড়ী এলাকায় (দুলাল মেম্বারের বাসা সংলগ্ন) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।

অভিযান পরিচালনা করেন ফারিয়া তাসনীম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল, যা সরকারি সম্পদের ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল।

অভিযান চলাকালে ৩/৪ ইঞ্চি কিল ৩টি এবং ১ ইঞ্চি কিল ১টি অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আবাসিক শ্রেণির আনুমানিক ৫২০টি দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার মোট লোড প্রায় ১০,৯২০ ঘনফুট প্রতি ঘণ্টা। ফলে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা জনসাধারণকে বৈধ সংযোগ ব্যবহার এবং যেকোনো অনিয়ম সম্পর্কে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।

এ অভিযানে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo