বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ঝিনাইদহে ৭০ শতক পান বরজে রাতের তাণ্ডব গাছ কেটে ও পান ভেঙে নিয়ে গেল দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এক কৃষকের ৭০ শতক জমির পান বরজে গভীর রাতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বালুরচর মাঠে গিয়ে দেখা যায়, পাটকাঠি ও তার দিয়ে ঘেরা বরজের ভেতরে সারিবদ্ধ পান গাছের গোড়া কেটে ফেলা হয়েছে, বহু গাছ উপড়ে পড়ে আছে। ৩৭ শতক পানক্ষেত সম্পূর্ণ কেটে নষ্ট করা হয়েছে এবং প্রায় ৩৫ শতকের পান ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুই-তিন বছরের পরিশ্রমে গড়া বরজ এক রাতেই ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ইকবাল বলেন, ঋণ করে, গরু বিক্রি করে এই বরজ করেছি। সন্ধ্যায় কিছু লোকের সঙ্গে কথাকাটাকাটি হয়, এরপর রাতেই এমন সর্বনাশ। আমি ন্যায়বিচার চাই।
উপজেলা কৃষি বিভাগ জানায়, হরিণাকুন্ডু উপজেলাতে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে পান চাষ হয় এবং এখানকার পান দেশ-বিদেশে সমাদৃত। এ ধরনের নাশকতায় চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo