বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

নিজ কেন্দ্রে ভোট দিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ Time View

মিরপুর থেকে:

ঢাকা-১৫ আসনের ৬০ ফিট সংলগ্ন মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ সকালেই তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও কেন্দ্রের বাইরে অবস্থান করেন।

ভোটগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, “ভোট একটি নাগরিক অধিকার। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।” তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo