বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

আমাদের মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দেওয়া জামায়াত আবার মাথাচারা দিয়ে উঠেছে : উঠান বৈঠকে সান্টু

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এসময় তিনি বলেন, বিএনপি আমাকে পরপর তিনবার মনোনয়ন দিয়েছে আমি এ দলের কাছে চির কৃতজ্ঞ। বাকী জীবন এ দলের জন্য উৎসর্গ করেছি,দলের হয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সবাই শান্তিতে ঘুমাতে পারবেন। আমার দলের লোক যদি আপনাদের শান্তি নষ্ট করে, কোন অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের দাদা-দিদিরা বিগত দিনে শান্তিতে ছিলেন কিনা জানিনা তবে ১২ ফেব্রুয়ারী আমাদের ভোট দিলে শান্তিতে ঘুমাতে পারবেন। ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াত ইসলামী দেশের মানুষের কল্যাণে ভালো কিছু করেনি। তারা ৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছে, আমাদের মেয়েদের আমাদের মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সেই জামায়াত আবার মাথাচারা দিয়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পবিত্র ও সৎ ছিলেন। তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। জনাকীর্ণ এ উঠান বৈঠকে
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, প্রধান বক্তা ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির ,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা,এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক ও এস এম জাহিদুল হক জাহাঙ্গির, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ। উঠান বৈঠকে উপজেলা, পৌর ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo