বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

গাইবান্ধার দারিয়াপুরে ১১ দলীয় নির্বাচনী ঐক্যে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠ সরগরম করে তুলেছে নবগঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য এবং এরই ধারাবাহিকতায় দারিয়াপুর অঞ্চলে জোটের প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে স্থানীয় দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ নূরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর, মোঃ আব্দুল করিম। এছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন,যে দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফ কায়েমের লক্ষ্যেই এই ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে এবং তারা এমন এক বাংলাদেশ চান যেখানে সাধারণ মানুষের অধিকার সংরক্ষিত থাকবে ও কোনো অপশাসন চলবে না। বক্তারা নির্বাচন কমিশনকে একটি অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দারিয়াপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে জোটের সকল শরিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo