বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

সদ্য পদত্যাগী বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সহসভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার তার শতাধিক অনুসারী নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নে দাড়িপাল্লা প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তার এ যোগদান অনুষ্ঠিত হয়। তার গলায় দাঁড়িপাল্লা প্রতিকের উত্তরীয় পড়িয়ে ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তাকে জামায়াতে ইসলামীতে বরণ করে নেওয়া হয়।
এসময় গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে ৭ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে ১৯৭৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি। দীর্ঘ চার দশক বিএনপির রাজনীতি করেছেন।
মা, মাটি ও মানুষের দল ছিল বিএনপি। সেই বিএনপি অর্ধেক জিয়াউর রহমানের মৃত্যুতে ও বাকি অর্ধেক খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়ে গেছে। শুধু বিএনপির লেভেল টা আছে। যা মিথ্যাচারে ভরপুর। বিএনপি বর্তমানে চাঁদাবাজ,লুটেরা, দখলবাজ ও মাদকসেবীদের দলে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামীতে কোন চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ ও লুটেরা নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামের জন্য তারা জীবন বাজি রাখেন। তাই সত্যের সৈনিক হতে জামায়াতে যোগ দিয়েছি। এছাড়াও তার সঙ্গে পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মল্লিক
পৌর কৃষকদলের সদ্য পদত্যাগী আহবায়ক আব্দুল গাফ্ফার হোসেন, উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার নুরুজ্জামান, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার বিশারকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আঃ সালাম মিয়া, বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান পটুয়াখালীর বাউফল বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান সোহাগ প্রমুখ জামায়াতে যোগদান করেছেন। উপজেলার বাইশারী কেন্দ্রীয় নুরাণী ও হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,সাধারণ সম্পাদক মাওলানা মোকাস্মেল হোসেন মোজাম্মেল,পৌর জামায়াতের আমীর কাওছার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ সিআইপি প্রমুখ। এদিকে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার ৪০ বছরের রাজনীতি করা দলকে গুডবাই জানিয়ে জামায়াতে যোগদান করায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হতে পারে। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo