বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

শ্রমিকের পরিশ্রমের মাধ্যমেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা – ইলিয়াস হোসেন মাঝি

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ Time View

নিজস্ব প্রতিনিধি:

শ্রমিকদের অবদানের যথাযথ স্বীকৃতি না পাওয়াকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, শ্রমিকের পরিশ্রমের মাধ্যমেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা। পৃথিবীর প্রতিটি অগ্রগতির পেছনে শ্রমিকের ঘাম ও পরিশ্রম জড়িত। অথচ তাদের মূল্যায়ন আজ ও সঠিক ভাবে হচ্ছে না।

সাবেক ছাত্রনেতা মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রতিটি শ্রমিকের ঘামে লুকিয়ে থাকে একটি স্বপ্ন পূরণের সংগ্রাম। তাদের কষ্ট ও আত্মত্যাগের ফলেই আমরা সভ্যতার সুফল ভোগ করছি। কিন্তু দুঃখজনক ভাবে আজ ও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়।

তরুণ রাজনীতিবীদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, বিশ্ব শ্রমিক সমাজ দীর্ঘ দিন ধরে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে আসছে। শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস অনুপ্রেরণা হিসেবে কাজ করলেও এখনো আমরা দেখতে পাই ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধার দাবিতে শ্রমিকদের রাজপথে নামতে হয়।

নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, শ্রমিকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হলে সরকার ও সমাজকে সম্মিলিত ভাবে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি পেশা সম্মানের এবং শ্রমিকদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের মাধ্যমেই একটি উন্নত ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

তার মতে, একটি কার্যকর ও বাস্তবমুখী জাতীয় শ্রমনীতি প্রনয়ন ও বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo