
সুমন খান:
রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। অফিসার ইনচার্জ রূপনগর থানার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ১৫ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযানের বিবরণ অদ্য ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ-এর সরাসরি নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মোঃ আলামিন (২৮) জিআর নং-১৭৭/১৯ মামলায় ১৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি (অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড)। মোঃ জাকির হোসেন আকবর (৪৫) রূপনগর থানার মামলা নং-১১, তারিখ ২৩/০৮/২০২৫, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড অনুযায়ী তদন্তাধীন চুরি মামলার সন্দেহভাজন আসামি।এছাড়াও ভিন্ন ভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয় মোঃ সোহেল মিয়া (২৬), মোঃ মুন্না খান (২৫), মোঃ সুমন আলী (২৪) ও মোঃ শাওন (২৫)।গ্রেপ্তারকৃত সকল আসামিকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে। ওসির কঠোর বক্তব্য
অভিযান প্রসঙ্গে অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন,রূপনগর এলাকায় যারা অপরাধকে পেশা বানিয়েছে, তাদের জন্য একটিই বার্তা আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আমরা ঘরে ঘরে খুঁজে বের করবো। চুরি, মাদক, সন্ত্রাস কিংবা যে কোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ আপসহীন। অপরাধীরা যদি সংশোধিত না হয়, তাহলে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন ,জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। সাধারণ মানুষের শান্তি বিনষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে।স্থানীয়দের প্রতিক্রিয়া এলাকাবাসীর মতে, পুলিশের এমন ধারাবাহিক কঠোর অভিযানে রূপনগর এলাকায় অপরাধ প্রবণতা কমছে। তারা এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।
Leave a Reply