বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বরিশাল-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র স্থগিত বাতিল এক

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ Time View

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে চার জনের বৈধ, বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের প্রার্থীতা স্থগিত ও একজনের বাতিল করা হয়েছে। জানা গেছে,
শনিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র যাচাই- বাছাইতে আয়কর জটিলতার অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, ৩০০ টাকার স্ট্যাম্পের অঙ্গীকারনামা না থাকায় জামায়াত মনোনীত প্রার্থী
মাস্টার আব্দুল মান্নান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল হক, বরিশাল সিটি কর্পোরেশনের হোল্ডিং বিল বাবদ ১১ হাজার ৭০০ টাকা বকেয়া থাকার অভিযোগে এনপিপির প্রার্থী
মোহাম্মদ সাহেব আলী হাওলাদার রনি এবং দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এম এ জলিলের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়ন তালিকায় নাম না থাকায় বাংলাদেশ জাসদের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী তারিকুল ইসলাম (তারিক), খেলাফত মজলিসের প্রার্থী মুন্সী মুস্তাফিজুর রহমান, ও গণধিকার পরিষদের প্রার্থী
রঞ্জিত কুমার বাড়ৈ। এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত রয়েছে, সেগুলো যাচাই-বাছাই শেষে রোববার (৪ জানুয়ারী) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo