বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী খান সেলিম রহমান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ নির্বাচনে দেশের মানবাধিকার অঙ্গন, সাংবাদিক সমাজ ও সুশীল মহলে ব্যাপক সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নীতিনির্ধারণী পরিষদের এক পূর্বনির্ধারিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মনোনীত করা হয়। সভায় সংস্থাটির শীর্ষ নীতিনির্ধারক, উপদেষ্টা ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর খান সেলিম রহমানের সাংবাদিকতা, মানবাধিকার রক্ষা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা ও নিরপেক্ষ ভূমিকা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিদ্যমান প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে খান সেলিম রহমানের মতো একজন অভিজ্ঞ ও সচেতন ব্যক্তিত্বের সক্রিয় অংশগ্রহণ সংস্থাটির কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেন।
খান সেলিম রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতা চর্চা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি দেশের সাংবাদিক সমাজে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর অবদান প্রশংসনীয়। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ এবং সামাজিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান তাঁকে সাধারণ মানুষের কাছে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত করেছে।
বর্তমানে তিনি দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্পাদক হিসেবে তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকসমাজের আস্থা অর্জন করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খান সেলিম রহমান বলেন,
“হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মতো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করায় আমি সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি প্রকাশ করছি আমি মনে করি সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলাই আমার আজীবনের অঙ্গীকার। ইনশাআল্লাহ, আমার অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।”
তিনি আরও বলেন,
“সাংবাদিকতা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। সত্য প্রকাশ এবং মানুষের অধিকার রক্ষায় আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ পাওয়াকে আমি দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।”
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষা, নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার হওয়া এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির নীতিনির্ধারণী পর্যায়ে খান সেলিম রহমানের অন্তর্ভুক্তি ভবিষ্যৎ কৌশলগত সিদ্ধান্ত ও কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে সংস্থাটির সহকারী মহাসচিব সাঈদা সুলতানা জানান, খান সেলিম রহমানের উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং তিনি শিগগিরই সংস্থার নীতিনির্ধারণী ও কার্যক্রমভিত্তিক সভাগুলোতে সক্রিয়ভাবে অংশ নেবেন।

খান সেলিম রহমানের এই অর্জনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর পরামর্শ ও দিকনির্দেশনায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবাধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo