বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

পাঠশালা প্রিপারেটরিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বর্ণিল ক্লাস পার্টি অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

সুমন খান /

গত ২৩ নভেম্বর ২০২৫, শনিবার। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টিকে কেন্দ্র করে পাঠশালা প্রিপারেটরির আঙিনা উৎসবমুখর হয়ে উঠেছিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানীর আপ্যায়ন কমিউনিটি সেন্টারে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের মিলনমেলায় সৃষ্টি হয় এক সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশের।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল নৃত্য, গান, কবিতা আবৃত্তি, নাটিকা ও বিভিন্ন অভিনয়, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পার্টির প্রতিটি মুহূর্তে ঝরে পড়ে হাসি, আনন্দ, আর উচ্ছ্বাস। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে বিদায় সংবর্ধনা নেয় রঙিন রূপ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ শাকিল আহমেদ, তিনি,বলেন,এসএসসি পরীক্ষার্থীরা আমাদের গর্ব। তাদের আগামী জীবন আরও উজ্জ্বল হোক, এটাই আমাদের প্রত্যাশা। বিদায় মানে শেষ নয়, বরং নতুন পথচলার সূচনা।এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শবনম পারভীন, যিনি শিক্ষার্থীদের সফলতা এবং চরিত্র গঠনে স্কুলের অব্যাহত ভূমিকার কথা তুলে ধরেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট রিভিউ সোসাইটির ঢাকা বিভাগীয় সভাপতি ও দৈনিক সত্যের সন্ধান নিউজ এর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাইমন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং মানবিক গুণাবলি ও দেশগঠনে শিক্ষার ভূমিকা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালার শিক্ষক মন্ডলীর সম্মানিত সদস্যরা,হেলাল উদ্দিন, সাব্নির আহম্মেদ, জয় আহমদ, ফয়সাল সাগর, মাকসুদা, তৈয়মা, শাহনাজসহ আরও অনেকে।অভিভাবক এবং অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল আরও প্রাণবন্ত। বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন মুহূর্তে স্মৃতির কথায় আপ্লুত হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সামনে আরও সুন্দর ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।দিনভর সাজানো এই বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে—এমনটাই মনে করছেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo