বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের অংশগ্রহণে বড় আকারের জাতীয় টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি… আমিনুল হক

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

সুমন খান:

সাংবাদিকদের ক্রীড়া আয়োজনকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় সাফ জয়ী ফুটবলার আমিনুল হক।তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা লেখনির মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিশ্রমকে সম্মান জানাতে আমরা,চাই,ক্রীড়া,আয়োজনে,আপনাদের ভূমিকা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে।গতকাল বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আমিনুল হক জানান, খেলাধুলাকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের।তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যদি আমরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারি, ইনশাল্লাহ সাংবাদিকদের নিয়ে প্রতিবছর জাতীয় পর্যায়ের একটি বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা কাজ করব।তিনি আরও জানান, ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাও অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক ক্রীড়া আয়োজন করার উদ্যোগ নেবেন তাঁরা।আমিনুল হকের ভাষায়, “মিডিয়া কাপের মতো আয়োজনগুলো জাতীয়ভাবে করা গেলে ক্রীড়া সাংবাদিকতা ও দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।রাজনৈতিক অঙ্গনে চলমান প্রতিযোগিতা ও ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিক সমাজকে জাতীয় ক্রীড়া আয়োজনে যুক্ত করার বিষয়টি নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ও ক্রীড়া অঙ্গনকে কেন্দ্র করে সাংবাদিকদের অন্তর্ভুক্তির পেছনে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও থাকতে পারে বলে পর্যবেক্ষকদের মত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo