বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

পুলিশ কমিশনার সাজ্জাদ আলী এনডিসি’র নির্দেশনায় মিরপুরে ক্রিকেট টুর্নামেন্ট — খেলাধুলার মাধ্যমে গড়ে উঠছে পুলিশ-জনতার বন্ধন

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

সুমন খান:

আজ রাজধানী মিরপুর ২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১১.সময় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় পুলিশ কমিশনার সাজ্জাদ আলী এনডিসি মহোদয়ের নির্দেশনা ও আয়োজনে এক মনোমুগ্ধকর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণ করে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় , দুই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।উক্ত খেলায় উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার), সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন), অফিসার ইনচার্জ সাজ্জাত রোমান মিরপুর মডেল থানা, দুই স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ,অভিভাবকগণ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।খেলা চলাকালে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো মাঠে আনন্দের জোয়ার বইতে থাকে।এই আয়োজনের মাধ্যমে ডিএমপি’র একটি মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। খেলাধুলার মতো ইতিবাচক কার্যক্রম সমাজে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সাধারণ মানুষ ডিএমপি’র এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও যুগোপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। সবাই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও ডিএমপি’র এমন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত থাকবে, যা তরুণ সমাজকে অনুপ্রেরণা দেবে সৎ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo