বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২ তম শুভ জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শের -ই- বাংলার ঢাকায় মাযার (সমাধী) প্রাঙ্গণে তার জীবন ও কর্মের ওপর এক প্রানবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শের- ই- বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু ‘র সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান সৈয়দ নূর নবীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব মারগুব মুরশিদ, সাবেক সচিব সিরাজুদ্দীন আহমেদ, শের- ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: এমডি আবদুল লতিফ প্রমুখ। আলোচনা সভায় বক্তাগন নতুন প্রজন্মকে শের ই বাংলা একে ফজলুল হক এর মৌলিক চিন্তা, তার আদর্শ ধারণ করে একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন
শের ই বাংলা ফাউন্ডেশন এর অন্যতম সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আতিকুল ইসলাম, এডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের কিবরিয়া, মাজাহারুল ইসলাম রিপন প্রমুখ
। আলোচনা সভার আগে তার সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ, জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।এদিকে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে চাখারের কৃতি সন্তান মহান এ নেতার শুভ জন্মদিন উপলক্ষে রোববার সকালে চাখার ফজলুল হক ইনস্টিটিউট ও ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর রচনা প্রতিযোগিতা,আলোচনাসভা ও দোয়া-মিলাদ এবং বাদ আসর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo